রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

অন্তঃসত্ত্বা দীপিকা!

  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫০ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মা-বাবা হতে যাচ্ছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সবকিছু ঠিক থাকলে এটি হবে তাদের প্রথম সন্তান।

দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র দ্য উইককে বলেন— ‘দীপিকা পাড়ুকোন এখন সেকেন্ড ট্রাইমেস্টার’র (১৪-২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা) পার করছেন।’

দ্য উইককের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এতে সব্যসাচি মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এ মঞ্চে শাড়ি দিয়ে বারবার পেট আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এরপর দীপিকার মা হতে যাওয়ার গুঞ্জন আরো জোরালো হয়েছে।

দীপিকার মা হতে যাওয়ার খবর নিয়ে নানা আলোচনা চললেও মুখে কুলুপ এঁটেছেন দীপিকা-রণবীর সিং।

তবে চলতি বছরে ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন দীপিকা। এতে তিনি জানিয়েছিলেন, তিনি এবং রণবীর এবার সন্তান চান। তারা পরিবার তৈরি করতে চান।

দীপিকার কথায়, ‘আমি যখন পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন যে আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ। তবে বাসায় কেউ আমাকে তারকা বলে মনে করে না। সেখানে আমি কারো মেয়ে, কারো বোন। আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।’

‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দীপিকা আরো বলেছিলেন, ‘রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort