মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

৫ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হচ্ছেন যারা

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ৪.১১ এএম
  • ৫৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ উপজলোর ১৬ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিলো মঙ্গলবার (২৬ অক্টোবর)। এ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৯ জন চেয়ারম্যান প্রার্থী। এর ফলে ৫ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী শুন্য হয়ে পড়ে।

 

ইউপিগুলো হলো- সদর উপজেলার বক্তাবলী ও কুতুবপুর, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা ও মুড়াপাড়া। এ সব ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন ৫ চেয়ারম্যান প্রার্থী।

 

তারা হলেন- বক্তাবলী ও কুতুবপুরে এম শওকত আলী ও মনিরুল আলম সেন্টু, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা ও মুড়াপাড়ায় কামরুল হাসান ভূঁইয়া (তুহিন), আরিফুল হক ভূঁইয়া ও তোফায়েল আহমেদ আলমাছ। তারা সকলেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

এছাড়া ৪টি সাধারণ সদস্য ও ১১টি সংরক্ষিত নারী সদস্য পদেও একক প্রার্থী থাকায় ওই পদগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আপীলের পর ১৬ ইউপিতে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ছিলেন ৬০ জন। শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন ৫ চেয়ারম্যান প্রার্থী।

অন্যদিকে আপীলের পর সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থী ছিলেন ৬০২ জন। শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৫৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন ১১ জন। সংরক্ষিত নারী সদস্য পদে বৈধ প্রার্থী ছিলেন ১৬৫ জন। তাদের মধ্যে ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন সদস্য প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, গোগনগর, আলীরটেক, এনায়েতনগর; বন্দর উপজেলার বন্দর, কলাগাছিয়া, ধামগড়, মুছাপুড়, মদনপুর এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও ভোলাব ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪৬ জন।

অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। আগামী ২৭ অক্টোবর তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort