বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫.০৫ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে শতভাগ নিভে গেছে তা বলেননি। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনে লাগা আগুন নেভানোর সর্বশেষ পরিস্থিতি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আছে। শতভাগ নিভে গেছে, এ রকম বলেননি। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। কারণ বনের আগুন স্বাভাবিক আগুন না। আপাত দৃষ্টিতে মনে হয় নিভে গেছে। কিন্তু কোনো কিছু দিয়ে অনেকদূর পর্যন্ত চলে যেতে পারে। পরে হয়তো আবার জ্বলে উঠতে পারে। তাই বনের আগুন নেভানোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না। এ জন্য এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকদিন পর ঘোষণা করা হবে।
মাহবুব হোসেন বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে আবারও সরাসরি বিমান চলাচল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ জন্য দুই দেশের মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপক্ষীয় বিমান চলাচাল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই চুক্তির আওতায় উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল কার্যক্রম শুরু হবে। ১৯৯৩ সালে একটি চুক্তির মাধ্যমে এটি চালু হয়েছিল। তারপর ২০০৫ সালে এসে এটি বন্ধ হয়ে যায়। এখন নতুনভাবে শুরু করার জন্য উজবেকিস্তানের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়। তার পরিপ্রেক্ষিতে দুই পক্ষ মিলে এই চুক্তির খসড়াটি করেছে। দ্বিপক্ষীয় বিমান চলাচলের ক্ষেত্রে সর্বশেষ আন্তজার্তিক মান অনুযায়ী এটি করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে প্রতœসম্পদ আইন-২০২৪ এর খসড়া উপস্থাপন করা হলেও তা অনুমোদন হয়নি। বিস্তারিত আলোচনা শেষে কয়েকটি জায়গায় পরিমার্জনের সিদ্ধান্ত হয়েছে। পরিমার্জন করে পুনরায় উপস্থাপনের জন্য অনুশাসন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort