সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শচিনের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজারি ক্লাবে কোহলি বিশেষ বার্তা কৃতির কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী গলায় সাপ পেঁচিয়ে রাখছে বিএনপি: ফজলুর রহমান চলে গেলেন কবি এনামুল হক প্রিন্স, রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পরিবারের শোক নাসিক ১ নং ওয়ার্ডের যুবদল নেতা শহিদুল ইসলামের উদ্যোগে ড্রেনেজ পরিষ্কার অভিযান নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা পিপিএম-সেবা পদক পেলেন পুলিশ সুপার হাবিবুর রহমান

হাজীগঞ্জে বেড়ানোর কথা বলে কিশোরীকে গণধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.১৪ এএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে বেড়ানোর কথা বলে কিশোরীকে আটকে রেখে জোর পুর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালু (৩০)। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার সম্রাট তালুকদার জানান, গত বছরের ১৫ ডিসেম্বর স্কুল ছাত্রী (১৪) তার বন্ধু হৃদয় এর সাথে বেড়াতে বের হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নানা কৌশলে হৃদয় কিশোরীকে গভীর রাত পর্যন্ত আটকে রাখে। পরবর্তীতে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা কালুসহ অন্যান্য বন্ধুরা ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ এলাকায় গণধর্ষণের এই ঘটনায় সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরো জানান, মামলায় হৃদয় গ্রেফতার হলেও কালুসহ অন্যান্য আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১ চেষ্টা অব্যহত আছে।

উল্লেখ্য, আসামী কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি হত্যা মামলা ও ২টি হত্যাচেষ্টা মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort