মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে শিশু হুমায়ারা হত্যার ঘটনায় মামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১.২৪ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে হুমায়ারা (৮) নামের এক শিশু শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার আটক ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়রি করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেওয়া অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, শিশু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort