শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণপিটুনি

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১০.২৮ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মছলন্দেপুর গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করে গণপিটুনি দেয়।
রোববার সকালে পুলিশ তাদের আটক করে হাসপাতালে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হলো: চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম ও একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন।
পুলিশ জানায়, উপজেলার বারদি ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০ জনের ডাকাত দল ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে চারদিক থেকে ঘিরে দুই ডাকাতকে আটক করে। এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে। দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। রোববার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দুই ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort