রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪.১০ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মিজানুর রহমান (৩৮), যিনি স্থানীয়ভাবে ‘লুঙ্গি মিজান’ নামে পরিচিত।পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দত্তপাড়া এলাকার একটি বাগান থেকে মিজানুর রহমানকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা সহযোগী সেলিম মিয়াকেও (৩৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও পারভীন সুলতানার ছেলে। তাঁর সহযোগী সেলিম মিয়া একই গ্রামের বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার হোমনা উপজেলার তালতলি গ্রামে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। এর আগেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে তারা দাবি করেন।তবে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ থাকলেও এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, “মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort