মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৬ এএম
  • ১১৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চালিয়ে এ উচ্ছেদ করা হয়।

জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এসময় তিনটি ঘেরের বাঁশ ও জাল কেটে ফেলা হয় যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া দুটি ঘেরের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ওবায়েদুর রহমান, উপজেলা মৎস অফিসের ফিল্ড এসিসটেন্ড মোস্তাফিজুর রহমান সহ পুলিশ সদস্যরা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, র্দীঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধ ভাবে মাছের ঘের তৈরি করে মাছ নিধন করছে এমন অভিযোগ পেয়ে জেলেদের একাধীক বার সর্তক করা হয়েছে। কিন্তু তারা নিজ দায়িত্বে সড়িয়ে নেয়নি তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যারা মাছের ঘের দিয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন আছে। এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরোও বলেন, বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের জনপ্রতিনিধিরা ৭ দিনের মধ্যে মেঘনা নদীতে সকল অবৈধ ঘের বা ঝোপ সরিয়ে ফেলার জন্য সময় চেয়েছেন। সেই প্রেক্ষিতে তাদের ৭ দিনের সময় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort