সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত

সেই নীলার অবৈধ সম্পদ গুঁড়িয়ে দিলো রাজউক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৪.৫১ এএম
  • ৪৪১ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের আলোচিত-সমালোচিত বহিস্কৃত আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার অবৈধ সম্পদের সাম্রাজ্যে হানা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক) কর্তৃপক্ষ।

এসময় পূর্বাচলে নীলার নিয়ন্ত্রনাধিন “পূর্বাচল লেডিস ক্লাব” ও “লাভ ফরেস্ট রেস্টুরেন্ট” গুঁড়িয়ে দেয়া হয়।

এছাড়া পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে খেলার মাঠ দখল করে এবং আবাসিক প্লটে গড়ে তোলা এই ক্লাবকে অবৈধ ঘোষনা করে বুধবার (১০ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে রাজউক।

রাজউক কর্তৃপক্ষ জানায়, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজউকের জমিতে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মান করে নিজেদের দখলে রেখেছেন। বিষয়গুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নজরে এলে বুধবার পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে অভিযান চালিয়ে নীলার লেডিস ক্লাব এবং ২৪ নম্বর সেক্টরে লাভ ফরেস্ট রেস্টুরেন্টের সমস্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন ৪ এর পরিচালক মুকসুদুল আরেফিন, অথরাইজড অফিসার মাসুক আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান রাজউক।

রাজউক ও স্থানীদের অভিযোগ, পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের ৩০৫ নম্বর রোডে প্রায় তিন বিঘা জমি প্রতিবন্ধীদের খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করেছিল রাজউক। ওই প্লটের দুই বিঘা নীলা দখল করে তৈরি করেছেন পূর্বাচল লেডিস ক্লাব। চারপাশে সীমানা দিয়ে ভেতরে বানানো হয়েছে সুইমিংপুল, অফিসকক্ষ, ব্যায়ামাগারসহ কয়েকটি অবকাঠামো। নীলা নিজেই ওই ক্লাবের সভাপতি। ক্লাবটির সদস্যপদ বিক্রি চলছে তিন লাখ টাকায়। আজীবন সদস্যপদ চার লাখ আর দাতা সদস্যপদ বেচাকেনা হচ্ছে ছয় লাখ টাকায়। এরই মধ্যে ক্লাবের সদস্য সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

উল্লেখ্য, পূর্বাচলের বিভিন্ন জমি দখলের অভিযোগ গত ৩ আগষ্ট জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক পদ থেকে নীলাকে অব্যাহতি দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort