শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দিল পাষণ্ড স্বামী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭.৩৫ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পাষন্ড স্বামীর বিরুদ্ধে। রোববার (২৭ মার্চ) রাতে মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত রোজিনা আক্তার (৩৭) বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। এ ঘটনায় সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্ত জহিরুল ইসলাম (৪৭) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।

অভিযোগপত্রে আব্দুল ছামাদ উল্লেখ করেন, তার মেয়ে রোজিনা আক্তার একজন গার্মেন্ট কর্মী। প্রতিদিনের মতো গতকাল গার্মেন্ট ছুটির পর বাসায় গেলে তার মেয়ের স্বামী জহিরুল ইসলাম নেশা খাওয়ার কথা বলে টাকা চায়। টাকা না দেওয়ায় সে আমার মেয়ের শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort