শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে মার্কেট নির্মাণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৮.০০ এএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রাস্তার সরকারি গাছ কেটে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে একটি মার্কেটের ম্যানেজার কালাম এর বিরুদ্ধে। এছাড়াও সরকারী রাস্তার উপর দোকান বসিয়ে চাঁদাবাজী করে আসছে বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অবৈধ ভাবে সরকারী জায়গায় দোকান বসিয়ে প্রতিনিয়ত যানজট সৃষ্টি করছে। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দূর্ভোগে পরতে হচ্ছে জনসাধারণকে। সুযোগে পকেট ভারী করছে চাঁদাবাজ কালাম।

এলাকাবাসী জানায়, রাতের আধাঁরে ম্যানেজার কালাম নিজে উপস্থিত থেকে এই গাছটি কেটে দোকানের কাজ করে। কালাম সিদ্ধিরগঞ্জের মৃত মিজির আলীর ছেলে বাবুর ম্যানেজার। কালাম উপস্থিত থেকে রাতের আঁধারে গোপনে সেনাবাহিনীর প্রকল্পধীন একটি বিশাল বট গাছ কেটে মার্কেট নির্মাণ করে।

সরেজমিনে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জ পুল বাজার এলাকার এক প্রভাবশালী লোক আইনের তোয়াক্কা না করে, পুল বাজার এলাকার মৃত হাজী আবু তালেবের ম্যাচ বাড়ির সামনে সরকারি গাছ কেটে ৭/৮টি দোকানসহ মার্কেট নির্মাণ করে।

 

কিন্তু একজন দোকান মালিকের মন রক্ষার জন্য রাতে আঁধারে গাছটি কেটে ফেলা হয়? বিষয় টি স্থানীয় লোকজন নজরে আসলে তারা গাছ কেটে ওই স্থান টি লুকিয়ে রাখে।

সকাল হলে জনমনে প্রশ্ন জাগে এত বড় গাছটি গেলো কোথায়? তারা এতটাই প্রভাবশালী যে ঐ মদিনা মার্কেটের ম্যানেজার কালাম এর আগেও সরকারি জায়গা মার্কেট তুলেছে। সে কারো দার দারে না। এক অদৃশ্য শক্তি তার পিছনে আছে বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত কালামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনটি কেটে দিয়ে ফোনটি বন্ধ করে দেন।

সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে জনসাধারণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort