শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ৩.৫০ এএম
  • ৫০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ শাকিল (৩২), মিলন শেখ (৩২), মো. রমজান আলী (২৭), মো. ইমরান হোসেন (২৪), আরিফুল ইসলাম @ ইমরান (৩২), মহসীন খারকোল (৪২), মো. হারুনুর রশিদ লিমন (২২), মো. আমজাদ (৪২), মো. জিয়াউর রহমান (৩০), ও চিত্তরঞ্জন সরকার (৩১)।

 

এ সময় তাদের নিকট হতে ৫ টি বিষাক্ত মলমের কৌটা, ৮০ টি মোবাইল ফোন এবং ২৫ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের কতিপয় সদস্যরা দীর্ঘদিন যাবৎ পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তায় চলাচলরত পথচারীদের আটক করে বিষাক্ত মলম সাধারণ মানুষের চোখে মুখে ব্যবহারের মাধ্যমে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জামাদি মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে।

 

এর সত্যতা পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের ওই সক্রিয় ১০ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট হতে ৫ টি বিষাক্ত মলমের কৌটা, ৮০ টি মোবাইল ফোন এবং ২৫ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ এলাকায় পথচারী, রিক্সা আরোহী এবং সিএনজির যাত্রীদের মলম লাগিয়ে তাদের সাথে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort