সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্যপণ্য তৈরী কারখানায় অভিযান, জরিমানা ৫ লাখ

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৪.৪৮ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে একটি অনুমোদনহীন ভেজাল খাদ্যপণ্য তৈরী কারখানায় অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এ সময় প্রায় ৩০ হাজার প্যাকেট ভেজাল টেস্টি স্যালাইন ও ট্যাং জব্দ করা হয় এবং অনুমোদন না থাকায় ও ভেজাল পণ্য উৎপাদনের অপরাধে মালিককে ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পরে কারখানার সমানেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা জব্দকৃত ভেজাল টেস্টি স্যালাইন ও ট্যাং। পাশাপাশি কারখানাটিও সিলগালা করে দেয়া হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা ধনুহাজী রোড এলাকায় গ্রীণ কনজুমার ফুডস নামক প্রতিষ্ঠানের কারখানার র‌্যাব-১১’র সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাসিদ বিন এনাম এর আদালত এ অভিযান চালায়।

অভিযানে ঔষধ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও র‌্যাব-১১’র সিপিএসসি’র কোম্পানি কমান্ডার এমএম মাহমুদ হাসানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইকবাল হোসেন জানান, আলাউদ্দিন ও আব্দুল্লাহ ওরফে শাহিন নামে দুইজন ব্যক্তি যৌথভাবে মোশারফ হোসেনের দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে অনুমোদন ছাড়াই গ্রীণ কনজুমার ফুডস নামক কারখানা গড়ে তুলেন।

কারখানাটিতে ভেজাল ইউনিকুইন টেস্টি স্যালাইন, টিংলেস ট্যাং ও ভি-ভিটা টিংলেস ট্যাং তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন সূত্রে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort