শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সিদ্ধিরগঞ্জে ঘরে ঢুকে সন্তানকে জখমের চেষ্টা, থানায় মামলা

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৩.৪৩ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে বাড়িতে প্রবেশ করে সন্তানকে চাকু দিয়ে জখমের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পাইনাদী নতুন মহল্লার আল কারীম টাওয়ারে এ ঘটনা ঘটে। শনিবার (১৬ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মোঃ মুন্না (২৩) নামে একজনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-৪৮) দায়ের করেন। অভিযুক্ত মোঃ মুন্না নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার বেলায়েত হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে তাদের বাসার কলিং বেল বাজায় মুন্না। তখন ভিকটিমের ছোট ছেলে মোঃ তাওহিদুর রহমান (১১) তার প্রাইভেট শিক্ষক এসেছে ভেবে দরজা খুললে গামছা দ্বারা মুখ বাধা অজ্ঞাতনামা এক ব্যক্তিকে দেখতে পায়। তখন ওই অজ্ঞাতনামা ব্যক্তি তাদের বাসার ভিতর প্রবেশ করে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে তার ছেলে তাওহিদুর রহমানকে আক্রমণ করে।

তার স্বামী মোঃ হাবিবুর রহমান (৫০) ছেলেকে বাঁচাতে তাৎক্ষনিক চাকুটি ধরে ফেলে এবং এর ফলে সে গুরুতর রক্তাক্ত যখম হয়। তখন তারা ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন অভিযুক্তকে মারপিট করে। মারপিটের তার মাথা ফেটে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort