শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

সালমানের সান্নিধ্যে হিনা

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭.৫৮ এএম
  • ১০৮ বার পড়া হয়েছে

‘বিগবস ১১’-তে যোগ দিয়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন বলিউড অভিনেত্রী হিনা খান। সেই সময়েও সঞ্চালক ছিলেন সালমান খান। আর এবার সালমানের অনুষ্ঠানে অতিথি হিসেবে এলেন ক্যানসার আক্রান্ত হিনা।

সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে দেখা করেন সালমান খানের সঙ্গে। ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন ভাইজানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা।

হিনা জানান, দেখা হলেই সালমানের থেকে কিছু নিয়ে ফেরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এই বিনয়ী মানুষটার সঙ্গে যতবার দেখা হয়, বুঝি ওর থেকে কিছু না কিছু নিয়ে ফিরব আমি। যদিও এবারের সাক্ষাৎ কিছুটা আলাদা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেই শুটিংয়ের পরও আমার সঙ্গে দেখা করলেন সালমান, এই বিষয়টি আমার মন ছুঁয়ে গেছে।’ পর্দায় এক মঞ্চে দুজনকে একসঙ্গে দেখা যাবে। তবে ক্যামেরার পেছনেও হিনার সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছেন সালমান।

হিনার কথায়, ‘আমাকে ডেকে নিয়ে বসলেন। প্রায় এক ঘণ্টা কথা বললেন, আমার চিকিৎসার খুঁটিনাটি জানলেন।’ এরপর বলেন, ‘শুধু কথা বলেই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন। নিজের অভিজ্ঞতা ও জ্ঞানই শুধু আমার সঙ্গে ভাগ করে নিলেন এমন নয়। তিনি নিশ্চিত করেছেন, আমি যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি। আমাকে ভরসা দিয়েছেন, আমি সুস্থ হয়ে যাব।’

হিনা তার পোস্টে আরও লেখেন, ‘এগুলো কিন্তু সালমান না বললেও পারতেন; কিন্তু ব্যস্ততার মধ্যেও এটা তিনি করলেন। এটাও একটা শিক্ষা, আমি এই সাক্ষাৎ জীবনেও ভুলব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort