সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত

শেষ মুহূর্তের গোলে সেল্তাকে হারিয়ে বার্সাকে চাপে ফেলল রিয়াল

  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২.২২ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

স্প্যানিশ লা লিগায় শেষ মুহূর্তের গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোর মাঠে যোগ করা সময়ে গোল করে দলকে ২-১ গোলের জয় ও তিন পয়েন্ট এনে দেন ফেদেরিকো ভালভার্দে। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শেষ দিকে ভালভার্দের শট প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। সেই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। লিগে টানা দুই ম্যাচ জয়ের বাইরে থাকার পর এটি তাদের প্রথম জয়।

ম্যাচের শুরুতে রিয়াল এগিয়ে যায়। অরলিয়েঁ চুয়ামেনির একটি শট গোলপোস্টে লেগে জালে ঢুকে যায়। তার আগে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লাগে।

তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড উইং দিয়ে প্রতিপক্ষকে থামাতে পারেননি। উইলিয়ট সোয়েডবার্গ সহজে তাকে টপকে যান। এরপর তিনি বল বাড়ান বোরহা ইগলেসিয়াসকে। সেখান থেকেই সমতা ফেরায় সেল্তা।

এই ম্যাচে রিয়ালের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপে, জুড বেলিংহামসহ অন্তত ৬ জন শীর্ষ তারকা। দলটির কোচ আলভারো আরবেলোয়াকেও তাই বদলি পরিকল্পনায় খেলতে হয়েছে।

এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার ঠিক এক পয়েন্ট পেছনে উঠেছে রিয়াল, যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। সাম্প্রতিক সময়ে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছিল তারা।

অন্যদিকে আজ শনিবার অ্যাথলেটিক ক্লাবের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে জিতলে আবার চার পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে তারা।

এরই মধ্যে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে রিয়ালের। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort