শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

শেষের গল্পে দীপা

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮.৫১ এএম
  • ১১৭ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর নির্মাতা মুরাদ পারভেজের পরিচালনায় একটি খণ্ড নাটকের কাজ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। নাটকের নাম ‘শেষের গল্প’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ নিজেই। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন ও রিফাত জাহানসহ আরও বেশ কয়েকজন।

নাটক প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘শেষের গল্প নাটকের গল্প চমৎকার। মানুষ তার জীবন চলার শেষে এসেও নতুন করে শুরু করতে পারে। এভাবেও জীবনের শেষ পর্যায়ে এসেও সফলতা আসতে পারে। নাটকে এমনই গল্প তুলে ধরা হয়েছে। এতে মালিহা চরিত্রে অভিনয় করেছি। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’ নির্মাতা জানান, শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচার হবে। এদিকে জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন দীপা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ভাইজান এলোরে’, ‘পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, জি¦ন টু’। মুক্তির অপেক্ষায় আছে শহীদ রায়হানের ‘মনোলোক’ সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort