রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: মুখ খুললেন সেই নারী

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৩.২৪ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার বিরুদ্ধে এক নারী সহপ্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ। গত কয়েক দিন ধরে বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়েছে।

বিষয়টি নিয়ে জোর আলোচনা চললেও এতদিন কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি ‘ভুক্তভোগী’ ওই নারী সহপ্রযোজকের। অস্ট্রেলিয়া থেকে একটি গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনি। তার মতে— রহমত উল্ল্যাহ বাংলাদেশে যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে অবগত নন তিনি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন— ‘বাংলাদেশে আমার প্রসঙ্গ টেনে আমার হয়ে যে অভিযোগ করা হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না। সিনেমাটি সম্পূর্ণ করা হবে কি না, তা নিয়েও আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আর আমার ব্যক্তিগত ঘটনা নিয়ে যেসব কথা হচ্ছে, তার জন্য আমি কাউকে অনুমতি দিইনি। এমনকি এই প্রসঙ্গ নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করা হবে, তা-ও আমি জানতাম না।’

ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন কিনা তা সময় কথা বলবে। তা স্মরণ করে ওই নারী বলেন, ‘২০১৬ সালের অভিযোগটি এখনো তদন্তাধীন। কী করব, তা ভবিষ্যতে বিবেচনা করব। আমি এখন এসব নিয়ে ভাবছি না।’

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ চলচ্চিত্র সমিতিগুলোর কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। যেখানে তিনি শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো, টাকা নষ্ট করাসহ ধর্ষণের অভিযোগ তোলেন। এরপর শাকিব খানকে আইনি নোটিশ পাঠান রহমত উল্ল্যাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort