রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

লাঙ্গলবন্দ পূণ্যস্নান: দুই সড়ক দ্রুত মেরামতের আহ্বান এমপি কালামের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪.২৫ এএম
  • ২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নানকে সামনে রেখে বন্দর উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত মেরামতের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূর্ণস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এমপি আবুল কালাম বলেন, নবীগঞ্জ ঘাট থেকে লাঙ্গলবন্দ যাওয়ার সড়কটি আগামী ১৫ দিনের মধ্যে চলাচলের উপযোগী করে মেরামত করতে হবে। পাশাপাশি মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত সড়কটি কার্পেটিংয়ের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ভবিষ্যতে পুরো সড়কটি পূর্ণাঙ্গভাবে নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

তিনি বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে নানা দাবি উঠেছে, যার সমাধানে এ সভা আয়োজন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এমপি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নারায়ণগঞ্জেও সেই ঐতিহ্য রয়েছে। এখানে পূণ্যস্নান শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি সবার উৎসব।”

তিনি আরও বলেন, ১২২ কোটি টাকার একটি প্রকল্পের আভাস পাওয়া গেলেও তা বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে আরও উন্নত প্রকল্প গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হবে। স্থায়ী সমাধান ছাড়া ধর্মীয় চর্চা ও বৃহৎ আয়োজন টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন নাসিকের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort