শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

রূপগঞ্জে বিএনপি নেতার অফিসে হামলা

  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৩.৪০ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর মালিকানাধীন গাউসিয়া মার্কেটে, বণিক সমিতির অফিসে ও তাঁর ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলি চালানো হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগের সভাপতি ফয়সাল ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনের নেতৃত্বে এ হামলা হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গাউসিয়া মার্কেটের সামনে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটি ঘুরে এসে আবার মার্কেটের সামনে সমবেত হয়। পরে নেতাকর্মীরা মার্কেটে, বণিক সমিতির অফিসে ও দিপু ভূইয়ার ব্যবসায়িক অফিসে হামলা চালান। এ সময় ককটেল বিস্ফোরণ ও একাধিক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। হামলায় অফিস ও মার্কেটের ব্যাপক ক্ষতি হয়।

রফিকুল ইসলাম বলেন, কোনো কারণ ছাড়াই এ ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন জানান, বিনা উস্কানিতে এ ধরনের হামলা রাজনৈতিক উত্তেজনা ছড়াবে। দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort