শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ৪.২৩ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানায় থাকা পোশাকসহ পোশাক তৈরির কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মেশিনারিজও পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাত ৯ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, খাদুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ থেকে ৩ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যায়।

পরে আগুন আগুন করে চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জ হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। রাত সাড়ে ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে কারখানায় থাকা পোশাকসহ পোশাক তৈরির কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মেশিনারিজও পুড়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শায়েদ জানান, সময় মতো স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে না পারলে আশপাশে ছড়িয়ে আরো বড় ধরনের ঘটনা ঘটতো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort