বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮.৪০ এএম
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে (৫৬) যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার পৌরসভার গর্ন্ধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে যৌথবাহিনী গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান পিন্টুকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার নির্মাণাধীন আন্নী টেক্সটাইল মিলের মালিক আলী আহম্মদের কাছে হাফিজুর রহমান পিন্টুসহ তার সহযোগিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীরা মিল মালিক আলী আহম্মদকে বেদম প্রহার করে। এ ঘটনায় মিলের ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। একপর্যায়ে আলী আহম্মদের চিৎকারে মিলের প্রহরী ও আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আলী আহম্মদ বাদী হয়ে হাফিজুর রহমান পিন্টু (৫৬), গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা আদনান শামীম (২৫), ছলিম মিয়া (৪৮), আলম হোসেন (৩৮), সুমন মিয়াকে (৩২) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান পিন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort