শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

রূপগঞ্জে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৯.৩৬ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ও বাড়িঘরে বালু ভরাটের প্রতিবাদে ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের হরিনা নদীর পাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রূপগঞ্জ থানার গেইটে অবস্থান নেয়।
বিক্ষোভে অংশ নেয়া মোশারফ হোসেন জানান, রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকাবাসীর কৃষি জমি ও বাড়িঘরে জোরপূর্বক ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছে। বাঁধা দিলে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দিচ্ছে। আমরা বাবা-দাদার ভিটেমাটি ছাড়তে চাই না। আমরা জলসিঁড়ি আবাসন প্রকল্পের জন্য হাজার হাজার বিঘা জমি ছেড়ে দিয়েছি। এখন আমাদের বসবাসের জায়গাটুকু ছাড়তে চাই না। আবাসন প্রকল্পের অবৈধ বালু ভরাট বন্ধ করে আগে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। আমরা আবাসন প্রকল্পের সাথে কোনো বিরোধ করতে চাই না। আমরা এলাকায় শান্তি চাই।
শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ছাত্র মোহসিন মিয়া জানান, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের দাবি যুক্তিযুক্ত। আমরা জান দেবো তবু জমি দেবো না। জলসিঁড়ি আবাসন প্রকল্পের আগে সীমানা প্রাচীর নির্মাণ করে বালু ভরাট করলে এলাকাবাসীর কোনো আপত্তি থাকবে না। এ সময় রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকার কয়েক হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ সময় ডেমরা-কালীগঞ্জ সড়কে অবস্থান নেয়ায় যানজটের সৃষ্টি হয়। দেড় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৫ টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort