শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় গ্রেপ্তার ৫ : অটোরিক্সা উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৯.৫৭ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যায় জড়িত ৫ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার কাশেমের ছেলে শুক্কুর মিয়া, গাজীপুরের পূবাইল থানাধীন নয়ানি পাড়ার শাহীন মোল্লার ছেলে আহাদ মোল্লা, আওলাদের ছেলে হাবিবুর রহমান হবু, মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নরসিংদীর বানিয়াছল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টারদিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সূত্র ধরে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে দেলোয়ার হোসেনকে ছিনতাই হওয়া অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে বাবুলকে হত্যার ঘটনা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort