শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জের স্টেট ইউনিভার্সিটিতে সংঘর্ষের ঘটনায় বন্ধ ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৩৩ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

আল আমিন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত স্টেট ইউনিভার্সিটিতে গত দুইদিন ধরে চলা সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্টেট ইউনিভার্সিটির দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ সেপ্টেম্বর রবিবার সব ধরনের ক্লাস পরীক্ষাও বন্ধ ঘোষণা করা হয়েছে। স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. ওমর ফারুক তারেক রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতু এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত শিক্ষার্থী রাফি ও মামুনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের স্থাণীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, ইউনিভার্সিটির নিজস্ব পরিবহনে সিট দখল নিয়ে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে শনিবার সংঘর্ষে জড়ায় দুই বিভাগের শিক্ষার্থীরা। এর আগেও গত ৪ সেপ্টেম্বর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সিট দখল নিয়ে মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. ওমর ফারুক তারেক বলেন, আগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে শনিবারের ঘটনার পর কমিটিতে আরও চারজনকে যুক্ত করে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আইসিইউতে থাকা শিক্ষার্থীদের অবস্থা উন্নতির দিকে। তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে। তবে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort