সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করলেন অপূর্ব

  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৪.০৫ এএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিয়ের আয়োজন। জমকালো সেই আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বধূ হিসেবে গ্রহণ করেন অপূর্ব। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাদের ছবিও।

ছবিতে দেখা গেল, টকটকে লাল শাড়ি আর গয়নাতে সেজেছেন শাম্মা। আর অপূর্ব পরিধান করেছেন পাঞ্জাবী। বিয়ের স্টেজ সাজানো হয়েছে বিভিন্ন ফুলে। হাস্যোজ্জ্বল মুখে তারা বিনিময় করেছেন বিয়ের মালা।

বিয়ের সম্পন্ন হওয়ার পর অপূর্ব বলেছেন, ‘আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনারা সবাই আমাদের নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শাম্মা দেওয়ানের পৈত্রিক ভিটা ঢাকার লালমাটিয়ায়। তবে তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। এর আগে শাম্মার আরেকটি বিয়ে হয়েছিল বলে জানা যায়। সে সংসারে রয়েছে একটি সন্তানও।

অন্যদিকে অপূর্বর এটি তৃতীয় বিয়ে। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন তিনি। মাত্র ছয় মাস পরই ভেঙে যায় সেই সংসার। ২০১১ সালের জুলাইতে অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। এই সংসারে তার আয়াশ নামের একটি পুত্রসন্তান রয়েছে। গত বছর অপূর্ব-অদিতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। যদিও তাদের বিচ্ছেদ ২০১৯ সালে হয়েছে বলে জানান অদিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort