মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

ম্যানসিটির অঘটনের রাতে প্রত্যাশিত জয়ে শীর্ষে লিভারপুল

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১০.৫০ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। এক ম্যাচ আগে টটেনহ্যামের বিপক্ষে হারের পর এবার দলটি হেরে বসেছে বোর্নমাউথের বিপক্ষে। ২-১ গোলের এ হারে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলেও ধাক্কা খেতে হয়েছে সিটিজেনদের। অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে প্রত্যাশিত জয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে লিভারপুল।

বোর্নমাউথের বিপক্ষে সিটির হারটা এক রকম অপ্রত্যাশিত। আগের ২১ বারের দেখায় একবারও যেই সিটিকে হারাতে পারেনি দলটি। সেই তারায় এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে ২-১ গোলে।

ভাইটালিটি স্টেডিয়ামে এদিন ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় লিড নেয় বোর্নমাউথ। গোল করেন সেমেনও। প্রথমার্ধে সেই গোল আর শোধ দিতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে নেমে উল্টো ম্যাচের ৬৪ মিনিটে আরেক গোল হজম করেছে সিটিজেনরা। ইভানইলসনের গোলে ব্যবধান দ্বিগুণ করেন বোর্নমাউথ। পরে ৮২ মিনিটে এক গোল দিলেও বোর্নমাউথের জয়ে বাধা হতে পারেনি গার্দিওয়াল শিষ্যরা। মাঠ ছাড়তে হয়েছে ২-১ গোলে হেরে।

রাতের অন্য ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে আর্নে স্লটের লিভারপুল। ম্যাচের শুরুতে ব্রাইটন লিড নিলেও দ্বিতীয়ার্ধে পাশার দান পাল্টে দিয়েছে লিভারপুল। ৬৯ মিনিটে কোডি গাপ্পো ও ৭২ মিনিটে মোহাম্মদ সালাহর গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। তাতে ফের শীর্ষস্থান দখলে নেয় তারা।

এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে নটিংহ্যাম ও ১৮ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort