মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেয়র আইভী বাসায় ডিআইজি হারুন

  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২, ৪.১২ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সাবেক এসপি ও সদ্য ডিআইজি পদোন্নতি হারুন অর রশীদ সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে। রবিবার (১৫ মে) রাত পৌনে ৯টায় নগরীর দেওভোগে মেয়রের বাসভবন ‘চুনকা কুটিরে’ আসেন তিনি।

এ সময় সিটি মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিআইজি হারুন অর রশীদ৷ সদ্য পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়ে ডিআইজিকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র৷

পরে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ডিআইজি হারুন অর রশীদকে তার বাসভবনে আপ্যায়ন করেন৷ প্রায় ঘন্টাখানেক আলাপ করেন তারা। ডিআইজি হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে বিজয়ী হবার পর ওনার (মেয়র) সাথে আমার কথা হয়েছিল। আমি তাকে অভিনন্দন জানাতে আসবো বলে কথা দিয়েছিলাম। সে কথা রাখার জন্য আজকে আসলাম। এর মধ্যে আমার ডিআইজির প্রমোশনও হয়ে গেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort