বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

মাটিতে পুঁতে রাখা ড্রামে কঙ্কাল

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৬.৪৮ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

যশোর শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকায় একটি ড্রাম থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই এলাকার একটি জমিতে খননকালে এই ড্রামটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকার বজলুর রহমান আড়াই বছর আগে একটি জমি কেনেন। ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছিল। সোমবার পাইলিং করতে গিয়ে মাটির নিচে একটি ড্রামের সন্ধান পান শ্রমিকেরা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাম খুলে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে।

ওই জমিতে কাজ করতে আসা শ্রমিক নূরনবী ও আব্দুস ছাত্তার জানান, তারা পাইলিংয়ের সময় ড্রামটি দেখতে পান। ওই ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেয়া ছিল। দুর্গন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুকে জানান।

এ বিষয়ে জমির মালিক বেনাপোল এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে সোয়া চার শতক জমিটি তিনি পুরাতন কসবা এলাকার মোতালেব বাবুর কাছ থেকে কিনেছেন। কিছুদিন আগে তিনি এ জমিতে কাজ শুরু করেন। এর মাঝে শ্রমিকদের মাধ্যমে তিনি খবরটি জানতে পারেন।

এ ঘটনার পর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান, পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমসহ পুলিশের একাধিক টিম ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বেশ কয়েকবছর আগে লাশ ড্রামে ভর্তি করে জমিতে পুঁতে রাখা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort