শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

মদনপুরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, জঙ্গি ওসামা নাঈম গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৬.০৩ এএম
  • ৬৭৭ বার পড়া হয়েছে

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় ঘিরে রাখা বাড়িতে অভিযান সমাপ্ত করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১১ জুলাই) মধ্য রাত সাড়ে ৩টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এর আগে দিনগত রাত ২টা ৫০ মিনিটে অভিযান শুরু করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম, রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কোনো বোমা উদ্ধার বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
ডিআইজি সিটিটিসি ইউনিটের আসাদুজ্জামান অভিযান শেষে বলেন, আমাদের একটি টিম তিনদিন আগে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিনজন জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করে। সেই মামলায় বারেকের তথ্যমতে রোববার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করা হয়।

নাইম জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি নব্য জেএমবির সদস্য এবং তিনি বোমা বানান ও বোমা তৈরির প্রশিক্ষকও। তিনি এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন। যে বাসা থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি, সেই বাসায় তিনি সপরিবারে থাকতেন। কয়েকদিন আগে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন এবং তিনি সরঞ্জাম নিয়ে একা একা বোমা বোমা তৈরি করছিলেন।

ডিআইজি আসাদুজ্জামান আরও বলেন, মদনপুরের এ অভিযানে আমরা কোনো কমপ্লিট বোমা পাইনি। তবে সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort