সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, ২ গোলে পিছিয়ে থেকেও মাদ্রিদের কামব্যাক

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৯.৪৫ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে ওই একটা কথা বারবার বলতে হয়। হুয়ান গোমেজ হুয়ানিতো যেমনটা বলেছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক দীর্ঘ সময়। যুগে যুগে অনেকেই সেই কথার মাহাত্ম্য টের পেয়েছে। গতকাল আবার পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। ৩৪ মিনিটে ২ গোলে এগিয়ে থাকা দলটা অবাক বিস্ময়ে দেখেছে সফেদ শুভ্র গ্যালারির সামনে রিয়াল মাদ্রিদের আরেকটি দুর্দান্ত কামব্যাক।

ম্যাচের আগে বুরুশিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলন পর্যন্ত করেনি। কোচ নুরি শাহিনের শঙ্কা ছিল, অনুশীলনে গুপ্তচরবৃত্তি হতে পারে। জার্মানিতেই অনুশীলন পর্ব শেষ করেছিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে অবশ্য শেষ হাসি হেসেছে রিয়ালই। সেটার নেপথ্যের কারিগর ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের এক ঘন্টা পর্যন্ত ২ গোলে পিছিয়ে থাকার পর বাকি সময়ে ৫ গোল করে রিয়াল তুলে নিয়েছে ৫-২ ব্যবধানে জয়। ভিনিসিয়ুস পেয়েছেন লস ব্লাঙ্কোসদের হয়ে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক। একটা করে গোল আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজের। ম্যাচের ৬০ মিনিট থেকে শুরু করে পরের ৩৩ মিনিটে রিয়াল একের পর এক গোল পুরেছে বুরুশিয়ার জালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort