মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

বড় জয়ে লড়াইয়ে থাকল ভারতও

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৫.১৭ এএম
  • ৫৪২ বার পড়া হয়েছে

কেমন যেন অদ্ভুত এক নীরবতা চারপাশে। দুবাই ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে শুরু করে গ্যালারি, কোথাও যেন প্রাণ নেই! স্টেডিয়ামের পাশ দিয়ে হেঁটে আসার সময়ও দেখা গেল উচ্ছ্বাসহীন দর্শকের মুখচ্ছবি। একদিন আগেই দিওয়ালির রঙে রঙিন হলেও অবয়বে তা উধাও। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের ভাগ্য যখন সুতোর ওপর ঝুলছে তখন আর হাসি থাকেই বা কী করে ভারতীয় সমর্থকদের মুখে!

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামার আগেই সমীকরণটা জানা হয়ে গিয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই চলবে না, কামনা করতে হবে ৭ নভেম্বর আফগানিস্তানের কাছে নিউজল্যান্ডের হার। আর নিজেদের তো শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে। এই যদি-কিন্তুর পথে প্রথম কাজটা ছুটির দিনে সেরে নিয়েছে বিরাট কোহলির দল। স্কটিশদের বিপক্ষে তুলেছে ৮ উইকেটের জয়।

 

রাতের এই ম্যাচে টস ভাগ্যটাও সঙ্গে থেকেছে বার্থ ডে বয় বিরাট কোহলির। প্রথমে ভারত অধিনায়ক ব্যাটিংয়ে পাঠালেন স্কটল্যান্ডকে। ওমানে বাছাই পর্বে বাংলাদেশকে হারানো দলটি শুক্রবার তুলল ১৭ ওভার ৪ বলে অলআউট হয়ে ৮৫ রান। জবাব দিতে নেমে রানরেট বাড়িয়ে নেওয়ার একটা ব্যস্ততা তো ছিলই ভারতের। সেই পরীক্ষায় ভালোই করল তারা। ৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয় তুলে নিল রোহিত শর্মারা।

স্কটিশদের মামুলি সংগ্রহটা ৭ ওভার ১ বলের মধ্যে পার হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে ভারত। কারণ এটা পারলেই আফগানিস্তানের রান রেট পেছনে ফেলার হাতছানি ছিল। ৮ ওভার ৫ বলের মধ্যে জিতলে নিউজিল্যান্ডকে টপকাতো ভারত। দুটো লক্ষ্যই পূরণ করেছে কোহলির দল। টি-টোয়েন্টিতে ৮১ বল হাতে রেখে জয়, বিস্ময়কর!

অবশ্য দলটার ঘুম উধাও হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে হারের পরই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১০ উইকেটে বিধ্বস্ত হওয়ার রেশ না কাটতেই নিউজিল্যান্ডের কাছে বিরাট কোহলির দল হেরে যায় ৮ উইকেটে! এরপর আফগানদের ৬৬ রানের বড় ব্যবধানে হারালেও ভারতের বিশ্লেষকরা মনে করছে আদতে শেষই হয়ে গেছে তাদের দলের বিশ্বকাপ মিশন।

এই গ্রুপ থেকে সবার আগে সেমিতে পা রেখেছে পাকিস্তান। আর নিউজিল্যান্ডও আছে দাপটে। তারা আফগানদের হারাতে পারলেই শেষ চারের টিকিটটাও পেয়ে যাবে! নামিবিয়াকে শুক্রবার ৫২ রানে উড়িয়ে দিয়ে কাজটা সহজ করে নিয়েছে কিউইরা। এখন শুধু আফগানদের বিপক্ষে জয় হলেই হবে। রান রেট নিয়ে ভাবতে হবে না কেন উইলিয়ামসনদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort