বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী!

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১.১৬ পিএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ কাঞ্চন মল্লিক এবং টিভি অভিনেত্রী শ্রীময়ীর মধ্যকার পরকীয়া নিয়ে কম জলঘোলা হয়নি। গত প্রায় এক মাস ধরে বিষয়টি নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক হয়েছে কলকাতায়। সেই বিতর্কের সূত্রপাত হয়েছিল কাঞ্চনের স্ত্রী পিঙ্কি ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে।

সম্প্রতি আবারও দুজনের একসঙ্গে হওয়ায় ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার (১২ জুলাই) দুজনেই রথযাত্রা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। দু’জনেই ছিলেন হুগলির মাহেশে। তবে বিতর্কের কথা মাথায় রেখে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেননি তারা। যদিও বিষয়টিকে দু’য়ে দু’য়ে চার মেলাতে সময় লাগেনি নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ দেব দর্শনের ছবি শেয়ার করে কাঞ্চন মল্লিক লেখেন, ‘মাহেশের রথযাত্রার ৬২৫ তম বর্ষে, শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন। সাথে ছিলেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঈশ্বর সকলের মঙ্গল করুক। জয় জগন্নাথ।’

এদিকে, শ্রীময়ী চট্টরাজ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লাইভ করেছেন। মরচে লাল রঙের শাড়ি সঙ্গে মানানসই গয়না শোভা পাচ্ছে তার পরনে। লাইভ চলাকালীন অভিনেত্রীর পাশেই দেখা গেছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

কাঞ্চন মল্লিক লিখেছিলেন তার সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অন্যদিকে শ্রীময়ীর লাইভেও দেখা যায় সাংসদকে। তাই মাহেশের রথযাত্রার ঝলকই যে অভিনেত্রী সরাসরি তার অনুরাগীদের জন্য শেয়ার করেছেন, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই। তবে বিতর্ক এড়াড়েই হয়তো এক ফ্রেমে ধরা দেননি কাঞ্চন-শ্রীময়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort