শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

বিএনপির প্রত্যেকটি সদস্যর জায়গা আমার মনের গহীনে – মুফতি মনির হোসাইন কাসেমী

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৯.৪৭ এএম
  • ১৩০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট : বিএনপির সাথে আমাদের কোন পার্থক্য নেই উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বিএনপির সাথে আমাদের কোন পার্থক্য নেই। বিএনপির প্রত্যেকটি সদস্যর জায়গা আমার মনের গহীনে। আমিও নিজেকে বিএনপির প্রত্যেক নেতাকর্মীর কাছে প্রিয় পাত্র করতে চাই। বিএনপির সাথে আমার রক্তের সম্পর্ক। আমার ভাই-বোন, আত্মীয়-স্বজন, সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কেউ ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেবেন সেই সুযোগ নেই। বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের কোন দ্বন্দ্ব নেই।
শুত্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মুসলিমনগর পুরান বাজারে এনায়েতনগর ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয় উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা অন্য দল করেছেন, হোক সেটা ইসলামী বা অনৈসলামিক দল, তাদের প্রত্যেকের সাথেই আমাদের সখ্যতা গড়ে তুলতে হবে। যেনো সবাই মিলে সৎ ব্যক্তিকে নেতৃত্বে আনতে পারি। সমাজ সেবক মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওঃ কামাল উদ্দিন দায়েমী, ফতুল্লা থানা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক হাজী জসিম আলী। মুফতি মনির হোসাইন কাসেমী আরো বলেন, গত ৫৪ বছরে মানুষের পিঠ দেয়ালে লেগে ভেঙ্গে গেছে। এখন পিঠের পেছনে দেয়াল নেই। যদি সৎ মানুষ নেতৃত্বে আসতে পারে তাহলে আগামি ১০ থেকে ১৫ বছরের মধ্যে এদেশ মালয়শিয়াকেও ছাড়িয়ে যাবে। সেই সুযোগ আমাদের সামনে এসেছে। এখন ভেদাভেদের সময় নয়। আমরা চাই যে দলেরই আসুক, যেনো ভালো মানুষ নেতৃত্বে আসে। ভালো মানুষকে আমরা সবাই সামনে ঠেলে দেবো। তিনি বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচার সরকার বিদায় হয়েছে। এ কৃতিত্ব শুধু ছাত্র, শিক্ষক বা পুরুষের নয়। এ কৃতিত্ব দেশের সকল শ্রেণির মানুষের। স্বৈরাচার সরকার বিদায়ের পরও তাদের কিছু দোসর এখনও রয়ে গেছে। তারা আমাদের সাথেই মিলেমিশে আছে। আমরা তাদের দেখেও না দেখার ভান করবো। বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। দুই বছর পর হলেও তারা নির্বাচন দেবে। নির্বাচন ছাড়া অন্য কোন উপায় নেই। তার আগে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালো মানুষকে নেতৃত্বে আনতে কাজ করবো।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোশারফ হোসেন, হাজী তৈয়ব তাহের, আলী সরদার, লোকমান হোসেন, মোঃ আলী, আনোয়ার, রানা, আলামিন, হাবিবুর, হাসিবুল, আরফিন, রুহুল আমিন, নাছির, মাসুম, মামুন, দেলোয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort