মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে হাসিনাসহ ৫০০ নেতাকর্মীর নামে মামলা

  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯.৫৮ এএম
  • ১১৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন শহরের মাহমুদপুর এলাকার মুজাহিদুল ইসলাম। মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা রয়েছেন। মামলার বাদী মুজাহিদুল ইসলাম তার আর্জিতে জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় তার স্কুলপড়ুয়া মেয়ে আন্দোলনের একটি মিছিলে অংশ নেয়। মিছিল চলাকালে ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্যান্য শিক্ষার্থীর মতো তার মেয়েও আহত হয়। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাদী তার মামলায় উসকানিদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার ঘনিষ্ঠদের নাম উল্লেখ করেন।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নুর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, শেখ হাসিনার শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু, সাংবাদিক প্রবীর সিকদার।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আবদুল জলিল বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort