রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

ফতুল্লা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী স্বপন

  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩.১২ এএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে লড়বেন লুৎফর রহমান স্বপন। মঙ্গলবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।

এর আগে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে ৮ জনের নাম প্রস্তাব করা হয়। পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য লুৎফর রহমান স্বপনের নাম কেন্দ্রে পাঠায়। এ নিয়ে দ্বিমত করেনি অন্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ২৩ ডিসেম্বর ভোট গ্রহনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থীরা ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।

এদিকে আগামী ২৩ ডিসেম্বর হবে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ হলেও তা পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষায় তারিখ থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort