সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফতুল্লায় পশুর হাটের সিডিউল ক্রয় নিয়ে সংঘর্ষ

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১.৪৮ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় পশুর হাটের সিডিউল ক্রয় নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪/৫জন আহত হয়। রোববার (৩ জুলাই) বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে এঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, গোগনগর ইউনিয়নের বাড়িরটেক এলাকায় অস্থায়ী পশুর হাটের সিডিউল ক্রয়ের সময় দেলোয়ার গ্রুপের সঙ্গে হাসান নামে আরেকজনের কথাকাটি হয়। এক পর্যায়ে নিবার্হী অফিসারের কার্যালয় থেকে হাসানকে ধরে মাঠে নিয়ে ১০/১২ জন মিলে এলোপাথারী মারধর করতে থাকে। এসময় হাসানের লোকজনও এসে তাদের ধাওয়া দেয়। এতে দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওইসময় উভয় গ্রুপেরই অন্তত ৪/৫ জন আহত হয়। এসময় পুলিশ এসে দুই গ্রুপকে ধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৌস বলেন, কিছু উশৃংখল লোকজন এসে কিছুটা বিঘ্ন ঘটিয়েছিল। পুলিশ তাদের নিয়ন্ত্রন করেছে। ১০টি হাটের সিডিউল বিক্রি করা হয়েছে। সোমবারও কয়েকটি হাটের সিডিউল বিক্রি করা হবে। মঙ্গলবার দরপত্র যাচাই বাছাই করা হবে।
এদিকে ফতুল্লার আলীগঞ্জ, ভুইগড়, শান্তিধারা, গোগনগর বাড়িরটেকসহ একাধীক স্থানে ইজারা ছাড়াই বিশাল হাট বসিয়ে পশু ক্রয় বিক্রয় করছে। এবিষয়ে নিবার্হী অফিসার বলেন, আমাদের কাছে এধরনের কোন অভিযোগ কেউ করেনি। তবে খোজ খবর নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort