বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় গৃহবধূ ধর্ষনের ২৫দিন পর থানায় মামলা, অভিযুক্ত আটক

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৩.৫৮ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

টিভি দেখার কথা বলে সাবলেট ভাড়া থাকা এক গৃহবধূ(২২) কে নিজের রুমে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ২৫ দিন পর ভুক্তভোগী গৃহবধূ সোমবার (২৩ মে) রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরর পরপর পুলিশ ইসদাইর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে।

আটককৃত যুবকের নাম মো. রাসেল রানা(২১)। সে সিরাজগঞ্জ উল্লাপাড়ার নেওকারগাছার আ. রহমানের ছেলে।স্ব- পরিবারে ফতুল্লা ইসদাইর নতুন বাজার ছোট মসজিদ সংলগ্ন আকবরের বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো।

মামলায় উল্লেখ্য করা হয়, অভিযুক্ত রাসেল রানার পরিবারের সাথে সাবলেট হিসেবে বাদী তার স্বামী এবং তিন বছর বয়সী সন্তান কে নিয়ে গত তিন মাস ধরে বসবাস করে আসছেন। এর আগেও তারা একই বাসায় ভাড়া ছিলেন। সে সুবাধে উভয় পরিবারের মাঝে সু- সম্পর্কের পাশাপাশি পরিবারের সদস্যদের মতোই যাতায়াত ছিলো। তিন মাস পূ্র্বে সাবলেট ভাড়া আসার পর থেকে অভিযুক্ত যুবক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গত মাসের ২৭ তারিখে ওই যুবকের মা ঈদের পূর্বে গ্রামের বাড়ীতে বেড়াতে যায়। ২৮ এপ্রিল বাদীর স্বামী ও অভিযুক্তের বাবা নিজ নিজ কর্মস্থলে থাকার সুযোগে দুপুর ১টায় বাসায় কেউ না থাকায়, গৃহবধূকে টিভি দেখার কথা বলে নিজ রুমে ডেকে নিয়ে যায় এবং তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোড় পূর্বক ধর্ষন করে। এ সময় বাসায় অন্য কেহ ছিল না এবং বাদীর তিন বছরের মেয়ে ঘুমিয়েছিলো। এ ঘটনার ২/৩দিন পর অভিযুক্ত ধর্ষক পুনরায় বাদীকে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজী না হয়ে নিজ বাবার বাড়িতে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকতা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (টু) জানায়, মামলা হয়েছে। অভিযুক্তকে সোমবার রাতেই নিজ বাসা থেকে আটক করা হয়েছে। গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort