মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

প্যাটেলের হ্যাটট্রিক, বেঙ্গালুরুর কাছে বড় হার মুম্বাইয়ের

  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫.১৫ এএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তারা। টুর্নামেন্টের অন্যতম তারকাবহুল দল। কিন্তু আইপিএলের দ্বিতীয় অংশে যেন নিজেদের ঠিকঠাক খুঁজে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। এবার বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৫৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে মুম্বাই।

রোববার দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরুতে ব্যাট করতে নেমে কোনো রান না করেই সাজঘরে ফেরত যান বেঙ্গালুরু ওপেনার দেবদূত পাড্ডিকেল। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক কোহলি। ৩ চার ও ছক্কায় ৪২ বলে ৫১ রান করে অ্যাডম মিলনের বলে আউট হন তিনি।

২ চার ও ছক্কায় ২৪ বলে ৩২ রান করেন শ্রীকর ভারত। এদিন রান পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। ৬ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৬ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বেঙ্গালুরু। মুম্বাইয়ের পক্ষে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

বেঙ্গালুরুকে জবাব দিতে নেমে মুম্বাইকে ভালো শুরু এনে দেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ৫ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৪৩ রান করে ম্যাক্সওয়েলের শিকার হন রোহিত। ৪ চারে ২৩ বলে ২৪ রান আসে ডি ককের ব্যাট থেকে। কিন্তু এই দুজনের বিদায়ের পরই যেন খেই হারায় মুম্বাই।

আর কোনো ব্যাটসম্যানই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পারেননি। ১১ বল বাকি থাকতে ১১১ রানে অলআউট হয় মুম্বাই। বেঙ্গালুরুর পক্ষে ৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন হার্শাল প্যাটেল। হ্যাটট্রিকও করেছেন তিনি। এছাড়া ৪ ওভার বল করে ১১ রান দিয়ে তিন উইকেট নেন ইউজবেন্দ্র চাহাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort