বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বাচল ৩০০ ফিটে সড়কে প্রাণ গেলো মোটরসাইকেলের দুই আরোহীর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯.১৫ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রউফ (৩২) ও শিপন (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ৩০০ ফিট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ ও সিপন রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ফোন ও এক্সেসরিজ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ। ছুটির দিনকে আনন্দঘন করে তুলতে মার্কেটের ১২ জন ব্যবসায়ী মিলে চাঁদপুর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে ছয়টি মোটরসাইকেলে রওয়ানা দেন। পথে ৩০০ ফিট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ ও সিপন সড়কের পাশে দেওয়ালে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort