শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

পূর্বাচলের লেকপাড়ে খন্ডিত লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯.৩৫ এএম
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের একটি লেকপাড়ে খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথা, দুটি হাত, বাম পা, বাম উরু, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি আলাদা পলিথিনে মোড়ানো ছিল। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে। তবে লাশটি একজন পুরুষ ব্যক্তির বলে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক জামান মিয়া বলেন, বুধবার সকাল সকাল থেকেই রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তরপাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকপাড় থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ওই খন্ডিত লাশে অংশগুলো উদ্ধার করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষ ব্যক্তির খন্ডিত অংশ দেখা যায়। লাশটি ৬ খন্ডে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ৬টি খন্ড করে পলিথিনে মুড়িয়ে এখানে ফেলে গেছে।
ওসি লিয়াকত আলী আরো জানান, মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। সিআইডির একটি দল ঘটনাস্থল এসে লাশের নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort