মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিবিআই’র অভিযানে পরিবহন ও সংঘবদ্ধ তেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চুরি হওয়া দু’টি পিকআপ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১০.৪৭ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পরিবহন ও সংঘবদ্ধ তেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা ইউনিট। বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় পাঁচটি চোরাই গ্যারেজের সন্ধানসহ চুরি হওয়া দুইটি পিকআপ উদ্ধার হয়।
বৃহস্পতিবার দুপুরে পিবিআই জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করেন গাড়ির মালিক তরিকুল ইসলাম। এই মামলায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে পিবিআই। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে কালাম ভান্ডারি, রায়হান, হাসান আহম্মেদ, ফারুক, সুমন ও মনির হোসেন নামে ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা গত তিন বছর যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিক্সা ও ইজিবাইকসহ বিভিন্ন পরিবহন চুরির পাশাপাশি ছিনতাই এবং যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারের পর ছয় আসামিকে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান মোল্লার আদালতে হাজির করে পিবিআই সাতদিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort