বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নিখোঁজের দুই মাস পরও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র আবু হানিফের

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১০.০৭ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পরও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র আবু হানিফ (১০)’র। গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) এর সামনে থেকে নিখোঁজ হয় ছাত্র আবু হানিফ।

আবু হানিফের নানী হালিমা বেগম জানান, তার বাড়ি পিরোজপুর ইউপির ঝাউচর গ্রামে। তার মেয়ে উম্মে হানি জীবিকা নির্বাহের জন্য প্রবাসে রয়েছেন প্রায় ৯ বছর। সেসময় থেকেই মেয়ের ঘরের নাতি আবু হানিফ তার কাছে থেকে বড় হয়ে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। তবে মাদ্রাসায় আর না পড়ে স্কুলে ভর্তি হবে বলে সে বাড়িতেই থাকছিল। গত ফেব্রুয়ারী মাসের ২৬ তারিখ তার সমবয়সি এক খালাতো বোনের সাথে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) এর ভিতর থেকে ঘুরে বাইরে এসে রাস্তা থেকে হারিয়ে যায় নাতি আবু হানিফ। অনেক খোঁজাখোঁজি করেও না পেয়ে গত মার্চ মাসের ৮ তারিখ সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন তিনি। যার নং-৫০৩।

সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী রিসিভ করা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পারভীন জানান, আবু হানিফ নিখোঁজের জিডির বার্তাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। যার বার্তা নং-৩৩, তাং-৮/৩/২২ইং। এছাড়াও বিভিন্ন পাবলিক প্লেসেও সন্ধান করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort