বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নিখুঁত প্রতিশোধের নীলনকশা আঁকছেন জয়া!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১২.০৪ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

বরাবরই শান্ত স্বভাব আর প্রকৃতি প্রেমের বন্দনায় মেতে থাকেন দুই বাংলার উজ্জ্বল মুখ জয়া আহসান। এই বছরে এসে সেই অভিনেত্রীকে পাওয়া গেলো ভিন্ন রূপে। এভাবেও বলা যায়, প্রতিশোধপরায়ণ হিংস্র এক জয়ার দেখা মিললো ‘ওসিডি’র ট্রেলারে।

যেখানে তিনি বলছেন, ‘যতক্ষণ আছে প্রাণ, সরাবেন পৃথিবীর জঞ্জাল’! আবার সেটি সোশ্যালে শেয়ার করে অভিনেত্রী আরেক ধাপ এগিয়ে দিলেন নিজের ভেতরের ক্রোধ। লিখলেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট’!

আজই (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে তার অভিনীত কলকাতার নতুন সিনেমা ‘ওসিডি’র ট্রেলার। মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ঝলকেই দর্শকদের চমকে দিয়েছেন অভিনেত্রী। যার পুরোটাজুড়ে রয়েছে প্রতিশোধের ছাপ।

‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার—এমন একটি মানসিক সমস্যা, যা আক্রান্ত ব্যক্তির জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই জটিল মানসিক অবস্থাকেই যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে।

ট্রেলার ইঙ্গিত দেয়, কিভাবে শৈশবের এক অনভিপ্রেত অভিজ্ঞতা পরিচ্ছন্নতার নেশার সঙ্গে মিশে গিয়ে জন্ম দেয় একের পর এক অপরাধের।

ট্রেলারে উঠে আসে একটি নির্মম সত্য—শৈশবের কোনও দুঃসহ অভিজ্ঞতা, লিঙ্গনির্বিশেষে, সারা জীবন একজন মানুষের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে। সেই ক্ষত থেকেই জন্ম নিতে পারে ভয়ানক অপরাধপ্রবণ মানসিকতা। জয়া আহসান অভিনীত চরিত্রের মাধ্যমে সেই বাস্তবতাই পরতে পরতে ফুটিয়ে তুলেছেন নির্মাতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort