শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

না.গঞ্জে কাঁচা আমের জিলাপি, আকর্ষণ হিসেবেই কিনছে ক্রেতারা

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪.১৮ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

রমজান মাসে ইফতারের বিভিন্ন মুখরোচক খাবারের মধ্যে অন্যতম জিলাপি। প্রতিটি দোকালে আলুরচপ, বেগুনি, পেয়াজু ও ছোলার মতো এটি একটি এমন খাবার যার জন্য সবারই চাহিদা থাকে। তবে এবার এই খাবারটি একটু ব্যতিক্রম ভাবে পরিবেশন করা হচ্ছে। তৈরি করা হচ্ছে কাঁচা আমের জিলাপি। শুনতে যেমনআকর্ষনিয় খেতেও অনেকটা ওরোকমই। পার্থক্য শুধু ঘ্রাণে।

দেখতে একই রকম হলেও অনেকেই আকর্ষণ হিসেবে কিনছে এটি আবার অনেকেই ভিন্নমত প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কের পাশে সুগন্ধা প্লাস রেস্টুরেন্টের ইফতার আয়োজনে নতুন করে এই কাঁচাআমের জিলাপি দেখা যায়।

বিক্রেতা খাঁটি কাঁচা আমের তৈরি বললেও ক্রেতারা বলছেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এ ভুয়া কাঁচাআমের জিলাপির জন্য দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এখানেও এমনটা হলে তো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

সরেজমিনে দেখা যায়, একটি পাত্রে কিছু জিলাপি রাখা হয়েছে। মাঝারি সাইজের জিলাপিগুলোর সঙ্গে পাতা সহ কাঁচাআমও রাখা হয়েছে। জিলাপির রঙও সবুজ। তবে চিনির রসে ভরপুর। ২৫০ টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে এ কাঁচাআমের জিলাপি। এমনিতেই সুগন্ধার ইফতার বাজারে ব্যাপক ভীড়। ফলে অনেকেই আগ্রহ নিয়ে কাঁচাআমের জিলাপি কিনছেন।

বিক্রেতা বলেন, এ জিলাপিতে কাঁচা আমের ঘ্রান পাবেন। এতে কোন কেমিক্যাল নেই। স্বাস্থ্যসম্মত এ কাঁচাআমের জিলাপি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী এ জিলাপি বিক্রি শুরু হয়েছে। অনেকেই আসছে কিনছে আবার অনেকেই দেখে চলে যাচ্ছে। সকলে যাতে বুঝতে পারে যে এটা কাঁচা আমের জিলাপি তাই জিলাপির সঙ্গে কাঁচা আম রাখা হয়েছে।

এই কাঁচা আমের জিলাপি কিনতে আসা এক ক্রেতা বলেন, কাঁচা আমের জিলাপির কথা অনেকের মুখে শুনেছিলাম, আবার ফেসবুকেও দেখেছিলাম। আজ এখানে ইফতার করতে এসে দেখতে পেলাম, তাই এক কেজি নিয়ে নিলাম। আগে কখনো এটি ট্রায় করিনি, নতুন জিনিস এর উৎসাহের কারনেই এটি কিনলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort