বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নায়কের ‘বিশেষ’ আবদার, যা করলেন অভিনেত্রী

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৪.৩৬ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

কেবল বলিউড নয়, বিশ্বের প্রায় সব বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ ব্যাধির মতো ছড়িয়ে আছে। কাজ দেয়ার নামে অনৈতিক আবদার কিংবা সম্পর্ক স্থাপন যুগ যুগ ধরে হয়ে আসছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনা থেকে যায় আড়ালে। মাঝেমধ্যে হাতেগোনা কিছু অভিনেত্রী মুখ খোলেন।

সেই সাহসীদের তালিকায় যুক্ত হলো ইশা কোপ্পিকারের নাম। বলিউডের এই অভিনেত্রী জানালেন কাস্টিং কাউচ নিয়ে তার অভিজ্ঞতার কথা।

ইশা বলেন, ‌“২০০০ সালের মাঝামাঝি সময়ে এক প্রযোজক আমাকে বলেন, অভিনয় করতে গেলে আমায় নায়কের ‘গুড বুক’-এ থাকতে হবে। আমি তখন বুঝতে পারিনি তিনি ঠিক কী বোঝাতে চাইছেন। পরে সেই নায়কের সঙ্গে কথা বললে তিনি জানান, তার সঙ্গে একা দেখা করতে হবে। এই একা দেখা করার বিষয়টি কী- তা খোলাখুলি না বললেও আশা করি সবাই বুঝতে পারছেন।”

অনৈতিক সেই আবদারে সাড়া দেননি ইশা। তার ভাষ্য, ‘আমি ওই নায়ক ও প্রযোজকের প্রস্তাব নাকচ করে দিয়েছিলাম। সেজন্য আমাকে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়।’

ইশা বলেন, ‘এরপরও বিভিন্ন সময় কাস্টিং কাউচের বিষয়টি চোখে পড়েছে। কিন্তু আমি ভুলেও সেই ফাঁদে পা দেইনি। এমনকি আমার কাউকে পছন্দ হলে তবেই আমি তার সঙ্গে কথা বলা ও যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি।’

অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘কেউ আমার সঙ্গে চালাকি করলে, আমি তার মধ্যে নেই- সেটি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। কিন্তু অনেককেই দেখেছি, এই বিষয়টি সহজে এড়াতে পারেন না। যেজন্য বিপত্তিকর পরিস্থিতির শিকার হতে হয়। তাই সবাইকে বলব, বড় তারকার স্বপ্নপূরণ করতে চাইলে অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয়, আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যেতে। তাহলেই কাস্টিং কাউচ শব্দটি আর কাউকে শুনতে হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort