বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নারীদের সুরক্ষা অত্যন্ত জরুরি: অনন্যা

  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯.২৫ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

‘কল মি বে’ সিরিজে শোবিজ ইন্ডাস্ট্রির নারী হেনস্তার বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে। সদ্য মুক্তি পাওয়া এই সিরিজে সাহসী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালয়ালম ইন্ডাস্ট্রির যৌন হয়রানি নিয়ে প্রকাশিত হেমা কমিটির রিপোর্ট নিয়ে কথা বলেছেন অনন্যা। ইন্ডাস্ট্রিতে মেয়েদের নিরাপত্তাকে ঘিরে বেশ কিছু কথা বলেছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘প্রতিটি ইন্ডাস্ট্রিতে হেমা কমিটির মতো সমিতি গঠন করা খুব জরুরি। এখানে নারীরা একত্র হয়ে অনেক কিছু করতে পারবেন। আমার মনে হয়, এ রকম কিছু করলে নিশ্চিতভাবে কিছুটা বদল আসবে। আপনারা দেখছেন, এখন এই সমস্যা নিয়ে সবাই অন্তত কথা বলছেন। তবে এখনও অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এখনও অনেক লড়াই করতে হবে।’

অনন্যা আরও বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটা অত্যন্ত জরুরি। সব বিষয়ের ওপর কথা না বললেও চলবে যদি মনে করেন কোনো বিষয়ের ওপর কথা বলা জরুরি, তাহলে নিশ্চয়ই বলুন। যেমন আমি মনে করি, নারীদের সুরক্ষা অত্যন্ত জরুরি। আমি সবসময় এ বিষয়ের ওপর কথা বলে এসেছি। শুধু কথা বললেই হবে না। এবার কাজ করতে হবে।’

‘কল মি বে’ সিরিজে অনন্যা ছাড়াও আরও অভিনয় করেছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, বরুণ সুদ, মিনিমাথুরসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort