রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

নারায়ণগঞ্জে ১ দিনে শতাধিক করোনায় আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৩.৩১ এএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ৫ মাস পর নারায়ণগঞ্জে আবারো একদিনে শতাধিক করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৩ জন।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন।

এর আগে, গত বছরের ২৭ আগস্ট সর্বশেষ একদিনে ১০৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৫০ জন, সদর উপজেলায় ২১ জন, রূপগঞ্জ উপজেলায় ১৪ জন, সোনারগাঁ উপজেলায় ১১, বন্দর উপজেলায় ৬ জন ও আড়াইহাজার উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন জানান, আক্রান্ত অল্প কিছু দিনে খুব দ্রুত বেড়েছে। অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। আক্রান্তদের মধ্যে কারও ওমিক্রন ধরন রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা স্যাম্পল রেখেছি, সেটা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে নিয়ে যাবে এবং পরীক্ষা করবে। তারপর আমরা জানাতে পারব এই আক্রান্তদের মধ্যে কেউ ওমিক্রনে আক্রান্ত আছেন কিনা।

তিনি আরও বলেন, আপনারা (নারায়ণগঞ্জবাসী) এখনই যদি সতর্ক না হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করেন তাহলে হয়তো আবারো সেই ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে হতে পারে আমাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort