মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসিকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ ভাঙ্গায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়া ও ভিডিও মুছে ফেলার অভিযোগ সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে

নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ ওসি দীপক চন্দ্র

  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৪.২৩ এএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে মাল্টিপারপাস হলে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাকে পুরষ্কৃত করা হয়।
সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের সামগ্রিক কল্যাণে আলোচনার পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণসহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহাকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে বিভিন্ন পদবীর অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দীপক চন্দ্র সাহা বলেন, ‘এটি পুলিশের নিয়মিত কাজেরই একটা অংশ। আমরা চেষ্টা করি এলাকার আইনশৃঙ্খলায় সমন্বয় রেখে মাদক ও অপরাধীদের নিয়ন্ত্রণে রাখতে। এইবার তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বেশ কিছু অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছে বন্দর থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল। ফলে পুলিশ সুপার মহোদয়সহ উর্ধ্বতন কর্মকর্তারা আমাকে যোগ্য হিসেবে নির্বাচিত করেছেন। এই ধরনের স্বীকৃতি কাজের উদ্দীপনা বাড়িয়ে দেয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort