বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা, গ্রেপ্তার ৮ জন রিমান্ডে

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫৫ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে শুনানী শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নারায়ণগঞ্জ কোর্র্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আদালতে গ্রেপ্তারকৃতদের ছবি তোলার সময় পুলিশ হেফাজত থেকেই আসামীরা সাংবাদিকদের বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকে।

পত্রিকা অফিসে হামলার অভিযোগে গ্রেপ্তার ৮ জন হলো, শ্যামল সাহা লক্ষণ, কৃষ্ণা ওরফে কৃষ্ণ পাল, মোঃ নাসির হোসেন, মোঃ ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেন।

এর আগে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল।

বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আবু আল ইউসুফ খান টিপু ও আজিজ আল মামুন শুনানীতে অংশ নেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ‘পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল বাদী হয়ে ১৯জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অফিসে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।’

মামলায় আসামিরা হলেন নাসির (৩৫), আক্তার নূর (৪৫), রবিন (২৯), রাতুল (২৫), মনির (২৮), শ্যামল সাহা লক্ষণ (২৬), কৃষ্ণা সাহা (২৬), মুকিত (২৯), মো. নাসির হোসেন (৩১), শাকিল (৩০), সুমন (৩১), সানি (৩২), সনেট (২৭), আন্নান (২৯), কাজল (৩২), রুবেল (২৭), সিনাফী (৩১), ফারুক (৩৫), ইসমাইল (৩১)।

উল্লেখ্য গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ অফিসের নিচে অর্র্ধশতাধিক সন্ত্রাসী হামলা চালায়, ভাংচুর করে এবং সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেয়।

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা নিয়ে গত ১১ ফেব্রæয়ারী একটি সংবাদ প্রকাশ হয় পত্রিকাটিতে। সেখানে র‌্যাবের প্রস্তুত করা একটি খসড়া চার্জশীট নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে আজমেরী ওসমানের নাম উল্লেখ করা হয়। এ কারণেই এই হামলা হয়েছে বলে পত্রিকার সম্পাদক জাভেদ আহমেদ জুয়েল দাবি করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকী হত্যাকান্ডের ঘটনা ঘটে। যা র‌্যাবের প্রাক প্রস্তুত চার্জশীটে উল্লেখ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort